মেহেরপুর-১ ও ২: জামায়াতের জয়, ২ আসনেই হার বিএনপির হেভিওয়েটদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ২৯
জামায়াতের বিজয়ী দুই প্রার্থী মো. তাজউদ্দীন খান (বাঁয়ে) ও মো. নাজমুল হুদা (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার দুটি আসনেই নিরঙ্কুশ জয়লাভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মেহেরপুর-১ ও ২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের বড় ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা। বেসরকারি ফলাফল অনুযায়ী, মেহেরপুর-১ আসনে মো. তাজউদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনে মো. নাজমুল হুদা নির্বাচিত হয়েছেন।

মেহেরপুরের দুটি আসনেই এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশেষ করে মেহেরপুর-১ আসনে সাবেক সংসদ সদস্য বিএনপি প্রার্থী মাসুদ অরুনের হার স্থানীয় রাজনীতিতে বড় চমক হিসেবে দেখা হচ্ছে। এই আসনে জামায়াত নেতা মো. তাজউদ্দীন খান শুরু থেকেই সুসংগঠিত প্রচারণা চালিয়েছিলেন।

বিএনপির মাসুদ অরুন সাবেক এমপি এবং শক্তিশালী প্রার্থী হওয়া সত্ত্বেও জামায়াতের নিজস্ব ভোটব্যাংক এবং নিরপেক্ষ ভোটারদের সমর্থন তাজউদ্দীনের পাল্লা ভারী করে। ১২৩টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, দাঁড়িপাল্লা প্রতীকের মো. তাজউদ্দীন খান পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮২৯ ভোট। তার বিপরীতে বিএনপির মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ২২৪ ভোট।

মেহেরপুর-২ (গাংনী) আসনেও জয় পেয়েছে দাঁড়িপাল্লা। এখানে জামায়াতের মো. নাজমুল হুদা ৯০টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আমজাদ হোসেন পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১০ ঘণ্টা আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে