ভোলা প্রতিনিধি

ভোলায় পানিতে ডুবে চার শিশুসহ পৃথক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট থানায় এসব ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে ও দুপুরে পৃথক ছয়টি দুর্ঘটনায় এসব মৃত্যু হয়।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ৭টি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পানিতে ডুবে মারা যাওয়া চার শিশু হলো- হুজাইফা আক্তার (৩), সাইফুল আহমেদ (২), জুবায়ের আহমেদ (৪) এবং আরিয়ান ইসলাম (৫)।
হুজাইফা আক্তার সদর উপজেলা ৩ নম্বর পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামের শেখ ফরিদ উদ্দিনের মেয়ে, সাইফুল আহমেদ ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের মো. নুরনবী মিয়ার ছেলে, জুবায়ের আহমেদ চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফ হোসেনের ছেলে এবং আরিয়ান ইসলাম একই ওয়ার্ডের মো. সুমন মিয়ার ছেলে।
মৃত চার শিশুর পরিবার পুলিশকে জানিয়েছে, পরিবারের সবার অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
এছাড়াও গলায় ফাঁস লাগিয়ে সাইফুল ইসলাম নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তার বাড়ি চরসামাইয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে। সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সাইফুল বিবাহিত।
এদিকে বিদ্যুৎস্পৃষ্টে বোরহানউদ্দিন উপজেলার পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. সোহাগ (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একই উপজেলার দালালপুর নামক এলাকায় কীটনাশক পানে আব্দুল রহিম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে