লঞ্চ থেকে পরে যাওয়া যাত্রীর ৪ দিন পর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১৫: ৪৪

ঢাকাগামী ঈগল-৫ নামের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে মেঘনা নদীতে পরে নিখোঁজ হওয়ার ৪ দিন পরে আবুল কালাম আজাদ মৃধা (৫২) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মেঘনা নদীর জেলেরা চাঁদপুরের মেঘনদীর বালুর চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরে ওই এলাকার জেলেদের মাধ্যমে খবর পেয়ে মৃতের একমাত্র ছেলেসহ পরিবারের সদস্যরা ঘটনাস্থানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মৃত আবুল কালামের বাড়ি উপজেলার কালাইয়া ইউনিয়নের কপুরকাঠি গ্রামে। তার বাবার নাম হাসেম মৃধা। তিনি চট্রগ্রামে একটি প্রিন্টি হাঊজে ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

জানা গেছে, গত ৭ এপ্রিল বিকেলে বাউফলের কালাইয়া লঞ্চ ঘাট থেকে কালাইয়া টু ঢাকাগামী ঈগল-৫ নামের একটি যাত্রীবাহী দোতালা লঞ্চে আবুল কালাম যাত্রী হয়ে ওঠেন। লঞ্চটি রাত সাড়ে ১১টার দিকে মেঘনা নদী অতিক্রমকালে তিনি পড়ে যান।

আবুল কালাম আজাদের ছেলে তাওসিফ হোসেন জানান, তার বাবা সোমবার বিকেল ৪টার দিকে ঢাকা হয়ে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্য কালাইয়া লঞ্চঘাট থেকে ঈগল-৫ নামের একটি যাত্রীবাহী দোতালা লঞ্চে উঠেন। রাত সাড়ে ১১টার দিকে তিনি লঞ্চের কার্নিশে হাটঁহাঁটি করার সময়ে চাঁদপুর জেলার নীলকমল উপজেলার মাঝের চর পয়েন্টে মেঘনা নদীতে পরে যান বলে খবর পান। এরপর পরিবারের পক্ষ থেকে চাঁদপুর ফায়ার সার্ভিসের সহায়তায় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অনুসন্ধান কাজ চালিয়েও তার সন্ধান পাননি। এই ঘটনার ৪দিন পর আজ সকালে ওই এলাকার জেলেদের মাধ্যমে খবর পেয়ে তার বাবার মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছান।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বিষয়টি পুলিশ অবহিত হয়েছে। মরদেহ আনতে স্বজনরা ঘটনাস্থলে গেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে