জামায়াতের মধ্যে আমেরিকার টিপস ঢুকে গেছে: চরমোনাই পীর

বরগুনা প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬: ১৭
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ফাইল ছবি

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী এখন আর ইসলামের মধ্যে নেই। তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। তাদের ভেতরে আমেরিকার টিপস ঢুকে গেছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার পাথরঘাটা উপজেলার কে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর হলেও স্বাধীনতার যে লক্ষ্য ও উদ্দেশ্য ছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং বিশ্বে দুর্নীতির তালিকায় বাংলাদেশ পাঁচবার প্রথম হয়েছে, যা আমাদের জন্য লজ্জাজনক।

তিনি আরও বলেন, “যখন আমরা দেখলাম জামায়াত আর ইসলামের মধ্যে নেই, যখন দেখলাম তাদের ভেতরে আমেরিকার টিপস ঢুকে গেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে তাদের সঙ্গে থাকা সম্ভব হয়নি।”

জনগণের উদ্দেশে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না। আওয়ামী লীগ ও বিএনপি থেকেও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল, চাইলে এমপি-মন্ত্রী হওয়া সম্ভব ছিল। কিন্তু যেখানে জনগণের কল্যাণ নেই, যেখানে ইসলাম নেই, ভালোবাসা নেই এবং দুর্নীতি রয়েছে—সেসব শক্তির সঙ্গে ইসলামী আন্দোলন নেই।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা-২ আসনের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, “যারা ইসলামের নামে ধোঁকাবাজি করে এবং ক্ষমতার লোভে ইশতেহার থেকে ইসলাম বাদ দিতে পারে, তারা কোনো ইসলামী দল হতে পারে না।”

তিনি বলেন, ইসলামী আন্দোলন ইনসাফের রাজনীতিতে বিশ্বাস করে। যে দল নিজেদের শরিকদের সঙ্গেই ইনসাফ করতে পারেনি, তাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে পারে না।

নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, তিনি নির্বাচিত হলে পাথরঘাটাকে চট্টগ্রামের মতো আধুনিক নগর হিসেবে গড়ে তুলবেন এবং একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। পাশাপাশি বরগুনা একটি উপকূলীয় এলাকা উল্লেখ করে তিনি বলেন, সংসদে গিয়ে নিখোঁজ ও নিহত জেলেদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিল উত্থাপন করবেন।

জনসভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ এবং পাথরঘাটা উপজেলা সভাপতি সোহাগ বাদশা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে