মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, যুবক নিহত

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় নিজাম উদ্দিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার দুপুরে পটুয়াখালীর বাউফলে উপজেলার কাছিপাড়া –বাহেরচর সড়কে কাছিপাড়া রাড়ী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের নাজেম রাড়ীর ছেলে।

স্থানীয়রা জানান, নিজাম ও তরিকুল দুজন বন্ধু। তারা দুপুর দেড়টার দিকে করে কাছিপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তাদের মোটরসাইকেলটি বাড়ির কাছে পৌঁছালে দুই দিক থেকে দ্রুতিগতিতে আসা দুইটি ট্রলি সড়ক অতিক্রমকালে একটি ট্রলির সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নিজামকে মৃত্যু ঘোষণা করেন। তারিকুল চিকিৎসাধীন রয়েছেন। তার পা ভেঙে গেছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

২১ ঘণ্টা আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে