হাসপাতালে রেখে এসএসসির কেন্দ্রে, পরীক্ষা শেষে জানল বাবা আর নেই

পটুয়াখালী প্রতিনিধি
মাহবুবুর রহমান। ছবি সংগৃহীত

এসএসসি পরীক্ষার প্রথম দিন। সকালে কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের মেয়ে মোসা. তাসফিয়া। এমন সময় হৃদরোগে আক্রান্ত হন বাবা মো. মাহাবুবুর রহমান।

স্বজনরা একই অটোরিকশায় বাবা-মেয়েকে তুলে নেন। তাসফিয়া নেমে যান পরীক্ষাকেন্দ্রে, বাবাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরীক্ষাকেন্দ্র থেকে বের হয়ে তাসফিয়া খবর পায়, বাবা আর বেঁচে নেই।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি পরীক্ষার প্রথম দিন পটুয়াখালীর বাউফলে ঘটেছে এ ঘটনা। এ দিন সকালে মাহবুবুর রহমানকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাসফিয়া যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তার বাবা মাহবুবুর রহমান সেই কালিশুরি এসএ ইনস্টিটিউটেরই প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়টির শিক্ষকরা জানান, মেয়ে এসএসসি পরীক্ষার্থী হওয়ায় বাবা প্রধান শিক্ষক হলেও কেন্দ্র সচিবের দায়িত্ব নেননি।

স্বজনরা জানান, বাবাকে অসুস্থ অবস্থায় হাসপাতালের পথে রেখেই তাসফিয়াকে পরীক্ষার কেন্দ্রে পাঠানো হয়। সে পরীক্ষা কেন্দ্রে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তার বাবাকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। তবে পরীক্ষা চলাকালে তাসফিয়াকে সে কথা জানানো হয়নি। পরীক্ষা শেষ করে বের হওয়ার পর তাকে এ তথ্য জানালে কান্নায় ভেঙে পড়ে তাসফিয়া।

কালিশুরি এসএ ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মো. ইউসুফ বলেন, প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যুর খবরটি আমরা তাৎক্ষণিক জানতে পারি। তাসফিয়া তখন পরীক্ষার হলে। তাকে আমরা জানাতে পারিনি যে তার বাবা আর নেই। এটা জানালে সে হয়তো আর পরীক্ষাটাই দিতে পারত না।

তাফসিয়ার চাচা মনিরুল ইসলাম বলেন, তাফসিয়াকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে আমরা হাসপাতালে চলে যাই। ততক্ষণে ভাই (মাহবুবুর রহমান) মারা গেছেন। তাসফিয়া পরীক্ষা শেষ করে বের হলে তখন বাবার মৃত্যুর খবর তাকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সে ভেঙে পড়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে