পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি কুট্টি, সম্পাদক টোটন

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মজিবর রহমান টোটন। ছবি: রাজনীতি ডটকম

দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের গোপন ব্যালটের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মজিবর রহমান টোটন।

বুধবার (২ জুলাই) বিকেলে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নির্বাচনে এক হাজার ৫১৪ কাউন্সিলর ডেলিগেটদের মধ্যে এক হাজার ১৭২ জন ভোট দেন।

নির্বাচনে সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট। সভাপতি পদে এই দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আইনজীবী মজিবর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বসির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট। সাধারণ সম্পাদক পদে আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আইনজীবী আব্দুল হক ফরাজী।

এর আগে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালের ১৫ এপ্রিল। ওই সম্মেলনে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে সভাপতি ও স্নেহাংশু সরকার কুট্টিকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

পরে ২০১৩ সালের ১৪ মে ১৭১ সদস্যবিশিষ্ট পটুয়াখালী জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। ওই কমিটির সভাপতি হন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক করা হয় এম এ রব মিয়াকে।

এই কমিটি ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে। পরদিন ৩ নভেম্বর এ কমিটি ভেঙে দিয়ে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয়। প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন করল সেই কমিটি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে