পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিন সিকদারের নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২৪ আগস্ট) আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গত বছর ১৩ নভেম্বর তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি তার আইনজীবী সনদ ও জেলা আইনজীবী সমিতির প্রাথমিক সদস্যপদ স্থগিত হওয়ায় নিয়োগও বাতিল করা হলো।
সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর সানা মো. মাহ্রুফ হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়, “নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে মো. রুহুল আমিনের নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হলো।”
এর আগে গত বুধবার ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) নীলুফার শিরিন পিপির বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ আনেন। বিচারকের লিখিত অভিযোগ ঢাকার বার কাউন্সিল সচিব বরাবর পাঠানো হয় এবং এর অনুলিপি পটুয়াখালী আইনজীবী সমিতির কাছেও পৌঁছায়। পরে জেলা আইনজীবী সমিতি জরুরি সভায় তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে।
অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও দলীয় দায়িত্ব থেকে রুহুল আমিনকে সাময়িক অব্যাহতি দেয়। তিনি জেলা জামায়াতের রুকন ছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট জেলার কলাপাড়ার একটি গণধর্ষণ মামলার আসামির জামিন নিশ্চিত করতে বিচারক নীলুফার শিরিনের বাসায় গিয়ে তার গৃহপরিচারিকার মাধ্যমে মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকা পাঠান পিপি রুহুল আমিন। এ ঘটনায় বিচারক নিজেকে অপমানিত বোধ করে বার কাউন্সিলে লিখিত অভিযোগ দাখিল করেন। একই সঙ্গে আইন মন্ত্রণালয়, জেলা প্রশাসক, জেলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগের অনুলিপি পাঠানো হয়।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে