কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত সাপ উদ্ধার, চিকিৎসার জন্য এক্সরে

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় আঘাতপ্রাপ্ত একটি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালী নামে বন্যাপ্রানী নিয়ে কাজ করা একটি সংগঠনের সদস্যরা। বুধবার সাড়ে রাত ৯ টার দিকে সংগঠনের সদস্যরা আঘাতপ্রাপ্ত সাপটিকে চিকিৎসকের পরামর্শে কলাপাড়া পৌর শহরের একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে আসে। পরে সাপটিকে এক্সরে করে তারা জানতে পারেন এটির মাঝ বরাবরের হাড় ভেঙ্গে গেছে।

সংগঠনের কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানিয়েছেন, দৈর্ঘ্য প্রায় ৩ ফুট প্রাপ্ত বয়স্ক এ সাপটি হলদে ও কালো রঙের এবং লাল লাল ফোটা রয়েছে। তাদের ভাষায় এটি মৃদু বিষধর কাল নাগিনী। আঘাতপ্রাপ্ত সাপটি উদ্ধারের পর উন্নত চিকিৎসার লক্ষ্যে ভেটেনারি সার্জনের পরামর্শে এখানে এনে এক্সরে করানো হয়েছে।

তিনি আরো জানায়, ওই দিন পার্শ্ববর্তী আমতলী উপজেলার পূজাখোলা দফাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে সাপটিকে লাঠি দিয়ে পেটানো অবস্থায় গ্রামবাসীদের হাত থেকে রক্ষা করে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক মহোদয়ের সহায়তায় আহত সাপটিকে ভেটেনারী সার্জনের পরামর্শ অনুযায়ী এক্সরে করা হয়েছে। এটির মাঝ বরাবর হাড়ে ফাঁটল ধরা পড়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে সাপটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ভেটেনারী সার্জনের কাছে পাঠাবো। তবে এলাকার মানুষের সাপ সম্পর্কে কোন ধারনা নেই। যার কারনে সাপ দেখলেই তারা মেরে ফেলে।পরিবেশের ভারসাম্য রক্ষাকারী সাপ সম্পর্কে এ এলাকার মানুষের জনসচেতনতা মূলক কার্যক্রম চালানো দরকার বলে তিনি জানান।

কলাপাড়া ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের এক্সরে টেকনিশিয়ান মো.সাঈদ হোসেন বলেন, মূলত আমরা মানুষের এক্সরে করে থাকি। এই প্রথম বিরল একটি সাপের এক্সরে করলাম।

এদিকে প্রথমবারের মতো সাপের এক্সরে করা দেখে অনেকে হতবাগ বনে গেলেও বন্যপ্রানী রক্ষার কাজকে স্বাদুবাদ জানিয়েছে সচেতন মহল।

উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদিক বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রানী নিয়ে কাজ করে। তাদের এ কাজকে স্বাদুবাদ জানাই।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে