পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, ৬৪ ঘণ্টা পর মিলল লাশ

পটুয়াখালী প্রতিনিধি
নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মোহাম্মদ রাসেল খানের মরদেহ পাওয়া গেছে ৬৪ ঘণ্টা পর। ছবি: সংগৃহীত

ইলিশ মাছ কিনে ট্রলারে করে ফেরার সময় নৌ পুলিশের স্পিডবোট দেখে ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মোহাম্মদ রাসেল খানের (৩৫) মরদেহ ৬৪ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে তেঁতুলিয়া নদী থেকে।

নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদের মাছ ধরার খবরে ওই সময় নৌ পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিল। অন্যদিকে রাসেল তার সঙ্গীদের নিয়ে ওই সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে থাকা জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কিনে ফিরছিলেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকা থেকে ভাসমান অবস্থায় রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নদী থেকে ইলিশ মাছ কিনে ট্রলারে তীরে আসার পথে নদীতে ঝাঁপ নিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

রাসেল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড়ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

নিখোঁজের পর রাসেলকে উদ্ধারের জন্য পটুয়াখালী ও বাউফলের ফায়ার সার্ভিদের ডুবুরী দল ও নৌ পুলিশের একটি দল গত দুইদিন ধরে তেঁতুলিয়া নদীতে উদ্ধার অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকালে তেঁতুলিয়া নদীর বাতির খাল এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে রাসেলের পরিবার তাকে শনাক্ত করেছে।

যে ট্রলার থেকে রাসেল নদীতে ঝাঁপ দিয়েছিলেন সেই ট্রলারের চালক মো. রাকিব জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাসেলসহ তারা চারজন ট্রলার নিয়ে নদীতে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ কিনে কালাইয়া ফিরছিলেন। এ সময় নদীতে নৌ পুলিশ টহল দিচ্ছিল। পুলিশের টহল দলের স্পিডবোট দেখে ভয়ে রাসেল নদীতে ঝাঁপ দেন। সঙ্গীরা পাশ দিয়ে যাওয়া খেয়া পারাপারের নৌকায় লাফ দিয়ে সটকে পড়েন।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার খবরে তঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে পুলিশ স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিল। তখন স্পিডবোট দেখে এক তরুণ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন।

আল মামুন আরও বলেন, পুলিশ স্পিডবোট থামিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। গত দুই দিনেও তার মরদেহ সন্ধান করা হয়েছে। আজ (মঙ্গলবার) বাতির খাল এলাকায় তার মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে