ঘরে ঢুকে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি

পটুয়াখালীর দুমকি উপজেলায় শ্রীরামপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে নিজ বাড়ি থেকে অশীতিপর এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, টাকা চেয়ে না পেয়ে তারই এক দূরসম্পর্কের নাতি রাতে ঘরে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করেছেন।

শানিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার পর এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ রোববার (২০ এপ্রিল) সকালে মনির হোসেন (৪৮) নামে একজনকে আটক করেছে।

আটক মনির নিহত বৃদ্ধার দূরসম্পর্কের নাতি। তার বাড়ি পটুয়াখালীর দুমকির লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। বাবা হোসেন মিয়া।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে-পুত্রবধূ ও প্রতিবন্ধী এক নাতনিকে নিয়ে বাড়িতেই ছিলেন ওই বৃদ্ধা। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মনির বাড়িতে গিয়ে বৃদ্ধার পুত্রবধূর কাছে পানি খেতে চান। তিনি দরজা না খুললে মনির বসত ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে বৃদ্ধার ছেলের কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় মনির তাকে মারধর করেন। এ সময় ভয়ে বৃদ্ধার পুত্রবধূ তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পাশের ঘরে আশ্রয় নেন।

নিহত বৃদ্ধার পুত্রবধূ বলেন, ঘটনার সময় মনিরকে স্বাভাবিক মনে হচ্ছিল না, মনে হচ্ছিল মাদকাসক্ত ছিল। এক-দেড় ঘণ্টা পর মনির ঘর থেকে চলে গেলে যখন ঘরে আসি, তখন দেখি শ্বাশুরি বিবস্ত্র ও মৃত অবস্থায় পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রতিবেশীরা এসে আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যায়।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কি না, তা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত বৃদ্ধার মেয়ে বাদী হয়ে মামলা করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে মনির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে