প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর জেলার কানাইপুর বাজার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত ও অন্তত দশ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর সাত জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কানাইপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপরে ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সঙ্গে মাগুরাগামী ডিডি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।
হাইওয়ে করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন আহমেদ জানান গুরুতর আহত অবস্থায় অন্তত ১০ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে এক নারীসহ তিন জনকে সেখানে মৃত ঘোষণা করা হয়।
নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পীরপুর গ্রামের ছহির উদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ, বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যামচন্দ্র দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাস ও রংপুর জেলার বদলগাছী থানার বৈকণ্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্ণা বেগম।
গুরুতর আহত আরও সাত জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ওসি সালাউদ্দিন আহমেদ জানান, দ্রুত উদ্ধারকাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে