প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সন্ধ্যা ৭টায় তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক এমপি আলী আজম মুকুল।
আলী আজম পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দৌলতখান পৌরসভার মেয়র ছিলেন। ২০১৪ সালের সাধারণ নির্বাচনে আলী আজম প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় ও তৃতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হন।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে গত ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর থেকেই একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় বুধবার গ্রেপ্তার হলেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে