পুলিশ দেখে ইয়াবা গিলে ফেললেন যুবক, অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি

বরিশাল প্রতিনিধি
অভিযানের সময় সানোয়ার হোসেন নিজের কাছে থাকা ইয়াবা গিলে ফেলে অচেতন হয়ে পড়েন। ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় পুলিশের অভিযান চলাকালে ইয়াবা গিলে অচেতন হয়ে পড়েছেন সানোয়ার হোসেন (৩৫) নামের এক যুবক। পরে তাকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার (১২ এপ্রিল) গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ডের উত্তর পাশে পানহাট সংলগ্ন নীলখোলা এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সানোয়ার হোসেন একজন মাদক কারবারি। অভিযানের সময় তাকে দেখে সন্দেহ হলে দাঁড়াতে বললে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক হওয়ার পর নিজের কাছে থাকা ১০-১২টি ইয়াবা চিবিয়ে গিলে ফেলেন তিনি।

কিছুক্ষণ পরই সানোয়ার হোসেন অচেতন হয়ে পড়েন। পরে তার দেহ তল্লাশি করে আরও ১৭ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশি পাহারায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, সানোয়ার হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তিনি দীর্ঘদিন ধরে গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকায় ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

সানোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে উল্লেখ করে ওসি তারিক হাসান রাসেল আরও জানান, আজ সোমবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement