দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এবং সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১ (সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসন থেকে দলের মনোনয়ন পাওয়ায় দুমকি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো এক আনন্দ মিছিল ও পথসভা করেছে। মনোনয়ন প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে তারা জনগণের মাঝে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করে।
সোমবার সন্ধ্যার পরে দুমকির লেবুখালী ইউনিভার্সিটি স্কোয়ার এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মিছিলটি লেবুখালী স্কোয়ার প্রদক্ষিণ করে। এ সময় স্কোয়ারের বিভিন্ন দোকান ও সাধারণ জনগণের মাঝে বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের’ ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
এই আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেনমতিউর রহমান দিপু, দুমকী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। সালাহ উদ্দিন রিপন শরীফ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও সুমন শরীফ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী নির্বাচনে আলতাফ হোসেন চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে