বরিশাল প্রতিনিধি

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) বিকেলে হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজোয়ানুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনা তদন্তে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ডা. ইমরুল কায়েসকে প্রধান করা হয়েছে। এ ছাড়া গণপূর্তের নির্বাহী প্রকৌশলী, স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক, জেলা প্রশাসকের প্রতিনিধি ও পুলিশের প্রতিনিধি রয়েছেন।
সহকারী পরিচালক আরও জানান, হাসপাতালের ভর্তি থাকা রোগীদের পুরাতন ভবনের বিভিন্ন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিসিন বিভাগের নতুন করে কোনো রোগী ভর্তি করা হচ্ছে না। স্বাস্থ্য পরিচালকের নির্দেশে রোগীদের বরিশাল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে দুপুরে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখার পাশাপাশি ভবনটি সচল করতে যা প্রয়োজন তাই করা হবে। কমিটি তদন্ত করে যে সুপারিশ করবে সেই আলোকে প্রতিকারের ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
১ দিন আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে