পটুয়াখালীতে এটিএম বুথসহ আরও দুই দোকানে দুর্ধর্ষ চুরি: নিরাপত্তাকর্মী আহত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১১: ৫৭
ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথ

পটুয়াখালী শহরের সদর রোডে ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথসহ আরও দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সময় এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে মারধর করে বেঁধে রাখে চোরেরা।

গুরুতর আহত নিরাপত্তাকর্মী মজিবুর (৩৫) পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের সদর রোডস্থ আদালতপাড়া এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে চোরচক্রটি প্রবেশ করে। তারা বুথের নিরাপত্তাকর্মী মজিবুরকে বেধড়ক মারধর করে বেঁধে রাখে। এরপর চোরেরা বুথের টাকার মেশিন ভাঙচুর করে এবং অফিসের ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

এটিএম বুথের ঘটনার পরপরই চোরের দল সদর রোডের ফ্যাশন অপটিক্যাল দোকানের তালা ভেঙে প্রবেশ করে। সেখান থেকে দোকানের মূল্যবান মালামাল, মনিটর ও নগদ প্রায় ২ লাখ টাকা নিয়ে যায়।

ভোরের দিকে, চোরচক্রটি এলাকার শিকদার স্টোরের তালা ভেঙে ভেতরে ঢুকে। এই দোকান থেকে সিসি ক্যামেরার মনিটর, ক্যাশ কাউন্টারের টাকা, রিচার্জ কার্ডসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়।

ডাচ-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক বুথের চ্যানেল অফিসার রিংকু জানান, তার অফিসের মুজিবুর নামে এক নিরাপত্তাকর্মীকে বেঁধে মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া, চোরেরা বুথের টাকার মেশিন ভাঙচুর করেছে এবং ল্যাপটপ নিয়ে গেছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, চুরির ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে বেঁধে এই ঘটনা ঘটানো হয়েছে। আমরা চুরির ভিডিও ফুটেজ হাতে পেয়েছি। তদন্ত চলছে, খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement