ডেস্ক, রাজনীতি ডটকম

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রাকালে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন এবং হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুর ২টার দিকে ভাসানচর থেকে চারজন পুলিশ সদস্য, এক রোহিঙ্গা রোগী, আনসার সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মীসহ মোট ৩৯ জন যাত্রী ট্রলারটিতে করে হাতিয়ার হরণী ইউনিয়নের আলী বাজার ঘাটের উদ্দেশে রওনা দেন।
পথে করিমবাজার সংলগ্ন ডুবার চরের কাছাকাছি এলাকায় পৌঁছালে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই ভাসানচর থানার ওসি নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করেন।
হাতিয়া থানার ওসি আজমল হুদা জানান, '৩৯ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১৯ জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছেন। কোস্টগার্ড উদ্ধার অভিযান চালাচ্ছে।'

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে