পটুয়াখালী প্রতিনিধি

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির একটি মৃদু বিষধর কাঁকড়া-ভুক পাইন্না সাপ। এটির গায়ের রং ধূসর বর্ণের এবং পেট সাদা। প্রায় ২ ফুট দৈর্ঘ্যের এ সাপটি প্রথমে সৈকতে ওয়াটার বাইক চালকরা দেখতে পান। খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পূর্বপাশ থেকে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা সাপটিকে উদ্ধার করেন।
পরে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা), এনিমেল লাভারস অব পটুয়াখালী, কুয়াকাটা পৌরসভার পরিছন্ন কর্মী ও বনবিভাগের যৌথ উদ্যোগে সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে।
এনিমেল লাভারস অব পটুয়াখালী’র রেসকিউ এন্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, কাঁকড়া-ভুক পাইন্না একটি বিরল প্রজাতির পানিসাপ। এটি মৃদু বিষধর হলেও মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। এরা কাঁকড়াকে টুকরো টুকরো করে খায়। সুন্দরবনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে এ প্রজাতির দেখা মেলে। জীববৈচিত্র্য রক্ষায় সাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, উত্তাল ঢেউয়ের স্রোতে সাপটি সৈকতের বালিয়ারিতে এসে আটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয় ও পর্যটকরা ভিড় করলেও কেউ এটিকে মারেনি। পরে বনবিভাগের সহায়তায় সাপটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
১ দিন আগে
স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে