বরিশাল প্রতিনিধি

জুলাই-আগস্ট আন্দোলন দমনে চালানো হত্যাযজ্ঞের বিচার ও একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা আন্দোলনকারী ও সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা খুনিদের রক্ষা করতে চাইবে, তারাও রেহাই পাবে না। বিচার বিভাগ যদি রশি চায়, আমরা তা সরবরাহ করব। কারণ এখন স্লোগান উঠেছে— ‘রশি লাগলে রশি নে, জুলাই হত্যাকারীদের ফাঁসি দে।’”
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টায় বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি আয়োজিত ‘ফ্যাসিবাদমুক্তির বছর পূর্তি’ উপলক্ষে জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতিকে একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথ দেখাতে পারছি। এখন একটাই কাজ—পলাতক শেখ হাসিনা ও সমস্ত খুনিদের বিচার এবং একটি অবাধ নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করা।’

‘ফ্যাসিবাদমুক্তির বছর পূর্তি’ জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। র্যালিতেও নেতৃত্ব দেন তিনি। ছবি: রাজনীতি ডটকম
নিজ দলের ভেতরের শুদ্ধি অভিযান প্রসঙ্গে স্বপন বলেন, ‘আমরা বড় বড় কথা বলি। কিন্তু যদি দেখা যায়, আমাদের দলের মধ্যেই মাদক ব্যবসায়ী, গডফাদার বা নতুন হারিছরা আছে, আপনারা কি তা মানবেন?’ এ প্রশ্নে হাজারও জনতা একসঙ্গে ‘না’ বলে সাড়া দেন।
এ সময় স্বপন বলেন, ‘গডফাদাররা যদি ১০-১২ জন বা তারও বেশি সদস্যের বাহিনী নিয়ে আক্রমণ করে, তাহলে কী করবেন? যেমন ৫ আগস্ট শেখ হাসিনাকে মোকাবিলা করেছি, ঠিক তেমনি বিএনপি বা আওয়ামী লীগ— যেই হোক না কেন, গৌরনদী ও আগৈলঝাড়ায় গডফাদারদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে।’
জনসমাবেশে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান খান মুকুল, যুক্তরাষ্ট্রের বোস্টনের নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, গৌরনদী পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টুসহ অন্যরা।
এ ছাড়া ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে যারা শহিদ হয়েছেন, তাদের স্বজনরাও সমাবেশে বক্তব্য রাখেন।
গৌরনদী ও আগৈলঝাড়ার উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ ও র্যালিতে অংশ নেন। মাঠ জুড়ে ছিল হাজারও জনতার স্লোগান, পোস্টার ও ব্যানারে ফ্যাসিবাদবিরোধী প্রতিবাদ।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে