পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নিলুফার শিরিনকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিন শিকদারকে এবার সাময়িকভাবে দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারীর স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দলীয় এ সিদ্ধান্ত জানানো হয়। এছাড়াও রাতেই জেলা জামায়াতে ইসলামীর সভায় এ ঘটনার সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। পিপি রুহুল আমিন শিকদার জামায়াতের রোকন সদস্য ছিলেন বলে দলীয় সূত্রে জানানো হয়।
জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সারীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অ্যাডভোকেট রুহুল আমিনের পেশাগত অনিয়ম সম্পর্কিত সংবাদ প্রকাশের পর জামায়াতের জেলা ও পৌর সংগঠনের নেতৃবৃন্দ জরুরি সভায় মিলিত হন।
জেলা জামায়াতের সভাপতি আইনজীবী নাজমুল আহসানের সভাপতিতে সভায় আলোচনার পর পিপি মো. রুহুল আমিন শিকদারকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে সাময়িকভাবে দলীয় সদস্যপদ স্থগিত করে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ বি এম সাইফুল্লাহকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরে পিপি মো. রুহুল আমিনের সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, জেলার কলাপাড়ার একটি গণধর্ষণ মামলায় আসামির জামিন নিশ্চিত করতে বিচারক নিলুফার শিরিনকে গত ২০ আগস্ট বিচারকের বাসায় গিয়ে তার গৃহপরিচারিকার মাধ্যমে মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকার একটি বান্ডেল পাঠান পিপি রুহুল আমিন। এ ঘটনায় বিচারক নিলুফার শিরিন বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবরে ওই দিনই একটি লিখিত অভিযোগ পাঠান। একই সঙ্গে আইন মন্ত্রণালয়, জেলা আইনজীবী সমিতি, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছেও অভিযোগের অনুলিপি পাঠানো হয়।
এ বিষয়ে অ্যাডভোকেট মো. রুহুল আমিন সাংবাদিকদের গতকাল বৃহস্পতিবার বলেছিলেন, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ওই মামলাটি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল। তাই আমি বিচারককে বিষয়টি অবহিত করেছি মাত্র। তবে আজ তার দলীয় পদ স্থগিত প্রসঙ্গে জানতে মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে