পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে হত্যা: অভিযুক্ত আল-আমিন ঢাকায় গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে সৎ মা ও দাদিকে গলা কেটে হত্যায় অভিযুক্ত আল-আমিনকে মঙ্গলবার ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: রাজনীতি ডটকম

পটুয়াখালীর মাদারবুনিয়ার চারাবুনিয়া গ্রামে আলোচিত সৎ মা ও দাদিকে গলা কেটে হত্যায় অভিযুক্ত আল-আমিনকে (২৭) রাজধানী ঢাকার সদরঘাট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহায়তায় পটুয়াখালী জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এর আগে শুক্রবার (১৩ জুন) দুপুরে বাসায় সৎ মা সাহিদা বেগম (৪৮) ও শতবর্ষী দাদি কুলসুম বিবিকে কুপিয়ে ও গলাকেটে হত্যার ঘটনা ঘটে। অভিযুক্ত আল-আমিন ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।

আল-আমিন ওই গ্রামের আবদুর রাজ্জাক খানের ছেলে। পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন।

পুলিশ ও পরিবার সূত্র জানিয়েছে, আল-আমিন ১৫-২০ দিন হলো নিখোঁজ ছিলেন। গত বৃহস্পতিবার (১২ জুন) তাকে খুঁজে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরদিন শুক্রবার তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য পরিচয়পত্র সংগ্রহ করতে বড় ভাই বেল্লাল খান দুপুরে স্থানীয় নারী মেম্বারের বাড়িতে যান। আল-আমিনের বাবা আবদুর রাজ্জাক খানও সকালে কাজে বের হয়ে যান। এ সময় সৎ মা ও দাদিকে একা পেয়ে আল-আমিন তাদের হত্যা করে পালিয়ে যান।

পুলিশ জানায়, আল-আমিনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করে। মঙ্গলবার সকালে ঢাকার সদরঘাটে প্রিন্স অব কামাল লঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, আসামি আল-আমিনকে ঢাকা সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। পটুয়াখালী এনে আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে