পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে আট লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলেছেন স্থানীয় সৌরভ বশার নামের এক ব্যবসায়ী।
অভিযুক্ত রিমন সিকদার (৩১) ও লিটন খন্দকারের (৪০) নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের এই দুই নেতার বিরুদ্ধে বুধবার (২৬ মার্চ) রাতে ওই ব্যবসায়ী বাউফল থানায় এজাহার দিয়েছেন। রিমন সিকদার স্বেচ্ছাসেবক দল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি ও লিটন খন্দকার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
অভিযোগে বলা হয়, পেট্রোল ব্যবসায়ী সৌরভ বশারের পেট্রোলবাহী লরি পেট্রোল নিয়ে বুধবার দুপুর দেড়টার দিকে বাউফলের আদাবাবাড়িয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় পৌঁছায়। এ সময় স্থানীয় খন্দকার এন্টারপ্রাইজের মালিক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটন খন্দকার বাকিতে পেট্রোল চান।
সৌরভের অভিযোগ, তিনি এতে অপারগতা জানালে পাঁচ-ছয়জন অজ্ঞাত ব্যক্তি হাজির হয়ে বলেন, এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। একপর্যায়ে তারা সৌরভ বশারের কাছে থাকা আট লাখ ৬৫ হাজার টাকা ভর্তি একটি কালো ব্যাগ ছিনিয়ে নেন।
এ ছাড়া লরিতে থাকা ৪০০ লিটারের দুই ব্যারেল পেট্রোল ও ম্যাক্স-প্রো ব্র্যান্ডের ২৪টি মবিল জোর করে নামিয়ে রাখেন বলেও অভিযোগ করেন সৌরভ। বলেন, বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। তার সঙ্গে থাকা গাড়ির চালক মো. নুর হোসেন ও সহকারী মো. জনি এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। পরে সৌরভ ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
অভিযোগ অস্বীকার করে লিটন খন্দকার বলেন, আমি নিয়মিত সৌরভ বশারের কাছ থেকে পেট্রোল কিনে থাকি। ঘটনার দিনও দুই ব্যারেল পেট্রোল কিনেছি। তবে প্রতিটি ব্যারেলে ১২-১৪ লিটার করে কম ছিল। আমি এ বিষয়ে আপত্তি জানালে সৌরভ রেগে যান এবং এ নিয়ে আমাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রিমন সিকদার এসে পরিস্থিতি শান্ত করেন। তবে টাকা ছিনতাই বা পেট্রোল নামিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার সুনাম নষ্ট করার জন্য এভাবে অভিযোগ করা হচ্ছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সৌরভ বশার থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
২১ ঘণ্টা আগে
গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে