প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, ফরিদপুরে জুলাই পদযাত্রায় শহরের জনতা ব্যাংকের মোড়ে মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন। এই মঞ্চে দুপুরের দিকে বক্তব্য দেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এতে সভাপতিত্ব করবেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা।
ফরিদপুরের প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা জানান, গতকাল গোপালগঞ্জের কর্মসূচি শেষে ফরিদপুরের পূর্ব নির্ধারিত সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ইতোমধ্যে খুলনা থেকে নেতারা গাড়ি বহর নিয়ে রওনা হয়ে যশোর পার হয়েছেন। শিগগিরাই তারা ফরিদপুরে প্রবেশ করে সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখান থেকে পদযাত্রা নিয়ে সমাবেশস্থলে এসে বক্তব্য দেবেন। এরপরে জেলা পার্টি অফিস উদ্বোধন, আলীপুর গোরস্থানে জুলাই শহীদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন।
পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, কেন্দ্রীয় নেতা সামান্তা শারমিন, ডা. তাসনিম জারা ও নাহিদা সারোয়ার নিভা প্রমুখ বক্তব্য দেবেন। তাদের বহরে ১৬০ জন নেতাকর্মী উপস্থিত থাকবেন।
এদিকে শহরের বিভিন্নস্থানে পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনীকে সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে। এছাড়া মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। ৫ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এনসিপির পদযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। সমাবেশ স্থলের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ শতাধিক ফোর্স মোতায়েন রয়েছে। এছাড়া পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে