রাজধানীতে ট্রেনে মিলল বিপুল অস্ত্র-গুলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন থেকে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর ডগ স্কোয়াডসহ একটি বিশেষ টিম ‘অপারেশন বনলতা’ নামে অভিযান পরিচালনা করে ব্যাগটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি জানান, ‘অভিযানটি পরিচালনা করেছে সেনাবাহিনীর একটি টিম। ঠিক কতটি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তথ্য পেলে আমরা আনুষ্ঠানিকভাবে জানাব।’

তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, উদ্ধার করা ব্যাগ থেকে ৮টি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি পাওয়া গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য, বনলতা এক্সপ্রেস একটি আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিরতিহীন ট্রেন, যা শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিনগুলোতে ঢাকা-রাজশাহী রুটে চলাচল করে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

১ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

১ দিন আগে

মেহেরপুরের তিন স্থানে ঝুলছিল বোমাসদৃশ বস্তু

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে।

১ দিন আগে

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৯

কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মাহবুবুল হাসান নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।

২ দিন আগে