কুষ্টিয়ায় পির শামীমকে হত্যার ঘটনায় পরিবারের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি
পির শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে এক দরবার শরিফে হামলা চালিয়ে পির আব্দুর রহমান শামীম ওরফে শামীম রেজা ওরফে জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় দৌলতপুর থানায় মামলা করেছে পরিবার। মামলায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাতে নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান এ মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ফয়সাল মাহমুদ মামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের বড় ভাই মামলাটি করেছেন। রাত সাড়ে ১১টার দিকে মামলার এজাহার গ্রহণ করেছে পুলিশ।

এর আগে গত শনিবার সকালে দৌলতপুরের ফিলিপনগর এলাকার ‘শামীম বাবার দরবার শরিফে’র পির আব্দুর রহমান শামীম ওরফে শামীম রেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে শামীমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়।

ওই ভিডিওর প্রতিক্রিয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শতাধিক ব্যক্তির একটি দল দরবারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পির শামীম রেজাকেও ব্যাপক মারধর করা হয়। মারধর করা হয় তার অনুসারী আরও কয়েকজনকে।

পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীম রেজাকে মৃত ঘোষণা করেন। পরে জানা যায়, যে ভিডিওর প্রতিক্রিয়ায় দরবারে হামলার ঘটনা ঘটেছে, সেটি কয়েক বছরের পুরনো একটি ভিডিও।

স্থানীয়দের অভিযোগ, পির শামীম পাঁচ-ছয় বছর ধরে ইসলাম ধর্মের নাম ব্যবহার করে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। নামাজ-রোজা, হজ, জাকাতসহ ইসলামের মৌলিক ইবাদতগুলোকে অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন তিনি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগের এক মামলায় ২০২১ সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন শামীম রেজা। দীর্ঘ দিন কারাভোগের পর মুক্তি পান তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাসায় আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

২ দিন আগে

রূপপুর পারমাণবিক প্রকল্পে আগুন: ৬০ ঘণ্টা ধরে ব্যাহত ইন্টারনেট-পানি-বিদ্যুৎ

পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

২ দিন আগে
Advertisement