নির্বাচিত রাজনৈতিক সরকারই পারে সঠিক সংস্কার করতে: অমিত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ জুন ২০২৫, ১৮: ২৮

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন উল্লেখ করে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই পারে সঠিক সংস্কার করতে, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে যশোরে ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি সবসময় জনগণের জন্য রাজনীতি করে, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেরই প্রতিফলন। অন্য কোনো দল তা করে না। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে দারিদ্র্য দূরীকরণে সর্বাত্মক চেষ্টা করবে।

জাতীয়তাবাদী মহিলা দল যশোর নগর কমিটির আয়োজনে জেলা বিএনপি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনিন্দ্য ইসলাম অমিত অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও জনগণের পাশে ছিল না। অথচ বিএনপি শত নিপীড়ন ও বাধার মধ্যেও সবসময় জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অ্যাডভোকেট মো. ইসহক, চেম্বার সভাপতি মিজানুর রহমান খান, নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুক হোসেন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement