রাজশাহীর সাবেক এমপি এনামুল হক ঢাকায় গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে রাজধানী ঢাকার আদাবরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র‍্যাব-৫ এর সদস্যরা। র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে ঢাকার আদাবরের নিজ বাসা থেকে থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বাগমারা থানায় ওই মামলাটি দায়ের হয়। ফলে রাজশাহীতে নিয়ে আসার পর তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, গ্রেপ্তার ইঞ্জিনিয়ার মো. এনামুল হক নবম, দশম ও একাদশ সংসদের সংসদ সদস্য ছিলেন। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়া, এনা গ্রুপের চেয়ারম্যান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় কবরস্থানের উন্নয়নকাজ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় কবরস্থানের উন্নয়নকাজকে নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া-বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

১ দিন আগে

নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে আটক

খুলনার রূপসা উপজেলায় নেশার টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে নাদিম ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

১ দিন আগে

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

১ দিন আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে