গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রোমান।

ওসি বলেন, ভোর ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের রাস্তায় কে বা কারা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, এমন তথ্য আমাদের কাছে এসেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে এই নাশকতার ঘটনা যেই ঘটাক না কেন তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ শুরু করে দিয়েছে।

এর আগে গেলো শুক্রবার রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রমনা এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায়ও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করে।

একই দিন রাত আড়াইটার দিকে রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের তিন নম্বর ফটকের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত আড়াইটার দিকে বিদ্যুৎ ছিল না। ঠিক সেই সময় ৩ নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়। কেউ হতাহত হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৭ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৮ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement