সাভার (ঢাকা) প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহ।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
এর আগে ১৯ ডিসেম্বর রাতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়ার সই করা এক বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।
১৯ ডিসেম্বর, ২০২৫ এ আদেশ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
একই সাথে, ওই চিকিৎসককে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাকে সে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে একটি পোস্টের কমেন্টে বরখাস্ত হওয়া চিকিৎসক লিখেছিলেন, ‘No need to be unnecessarily dilpomatic. সে একটা ছ্যাচড়া টোকাই ও সন্ত্রাসী ছাড়া কিছুই না। দেশকে ধ্বংস করা ছাড়া আর কোনো কাজে লাগেনি, তাই জিরো সিম্প্যাথি ফর হিম, বরং উল্টোটা।’
তার এমন আপত্তিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ছাত্র-জনতা।
এ ছাড়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারীরাও ওই চিকিৎসকের এমন মন্তব্যের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন। তারা অনতিবিলম্বে ডা. তাজিন আফরোজ শাহের পদত্যাগ দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাকে গ্রেফতারের দাবি জানান।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে