সিরাজুল ইসলাম মেডিকেলে প্রাইভেটকারে মিলল ২ জনের লাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার পর মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহগুলোর নামপরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এ বিষয়ে রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, আমি বাইরে আছি। শুনেছি যে দুটি মরদেহ পাওয়া গেছে। তবে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানি না। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে আছেন। কিন্তু তাকে বারবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত শনিবার ভোর সাড়ে ৫টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা জিজ্ঞেস করলে বলা হয়, গাড়িতে রোগী আছে। তবে, দুদিনেও গাড়িটি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তাকর্মীরা আজ গাড়িটির সামনে এসে ভেতরে মরদেহ দেখতে পান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রমনা জোনের ডিসি মাসুদ আলম বলেন, নিহতদের একজনের নাম জাকির। তিনি হচ্ছেন প্রাইভেটকারটির ড্রাইভার। জাকির ড্রাইভারের সিটে মৃত অবস্থায় ছিল।‌ আর পাশে মিজান নামে আরেকজন মৃত অবস্থায় ছিল। ‌মিজান জাকিরের পরিচিত এবং তাদের বাসা একই এলাকায়। তারা এখানে একজন রোগীকে নিতে এসেছিল। ‌গতকাল ভোরের দিকে তারা এখানে আসে।

দুজনের মৃত্যুর কারণ সম্পর্কে রমনার ডিসি বলেন, আমরা প্রাথমিকভাবে কিছু ধারণা করছি। তবে, এক্সপার্ট অপিনিয়ন ছাড়া এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। ‌প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের আশঙ্কা খুবই কম বলে মনে হচ্ছে। তারপরও আমরা এটাকে উড়িয়ে দিচ্ছি না। সব বিষয় সামনে রেখে তদন্ত করে যাচ্ছি। এ ঘটনায় নিহতদের পরিচয় এবং গাড়ির মালিকের পরিচয় সব বিষয় ইতোমধ্যে আমাদের হাতে চলে এসেছে। সবকিছু তদন্ত এবং বিশ্লেষণ করে দেখছি।

তিনি আরও বলেন, হাসপাতালটিতে নিহতদের স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে। বেলা ১১টা ৫০ মিনিটের দিকে থানায় খবর আসে। গাড়িটি গতকাল রোববার ভোরে সাড়ে ৫টার দিকে সেখানে পৌঁছে। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স। মালিক জোবায়ের আহমেদ সৌরভ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে