ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর কারওয়ান বাজার, মৌচাক ও শান্তিনগর এলাকায় সামান্য সময়ের ব্যবধানে কয়েকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে মৌচাক এলাকায় ককটেল বিস্ফোরণে এক নারী আহত হয়েছেন। পুলিশের ধারণা, মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে ককটেলগুলো ছুড়ে মারা হতে পারে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অল্প সময়ের ব্যবধানে এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিক আরিফুজ্জামান তুহিন ফেসবুকে লিখেছেন, কারওয়ান বাজার পাইকারি মাছের আড়তের সামনের রাস্তায় হাত বোমা মেরেছে কেউ। বোমাটি যেখানে পড়েছে সেখান থেকে আমার দূরত্ব ছিল ১৫/১৭ ফুট। বিকট আওয়াজ, চারপাশে ধোঁয়া। সম্ভবত স্প্লিন্টার ছিল না, যে কারণে আহত হয়নি।
আরিফুজ্জামান তুহিনের ধারণা, বোমাটি মারা হয়েছে মগবাজার ও কারওয়ান বাজারের সংযোগকারী ফ্লাইওভারের ওপর থেকে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, সম্ভবত ফ্লাইওভারের ওপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো ছুড়ে মারা হয়েছে। এর মধ্যে মৌচাক এলাকায় একজন নারী আহত হয়েছেন। ট্রাফিক বিভাগের সদস্যরা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে