প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের বাসভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুনের ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৫টার দিকে বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।
আগুনের খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মিনিট পনেরোর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, ভোর ৪টা ৫৬ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় ৫টা ২০ মিনিটে।
এদিকে অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পরে ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান। পরে তাদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন তারা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
১ দিন আগে
শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। তবে বিএনপি নেতাদের দাবি, তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে কটূক্তির জেরেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়।
১ দিন আগে
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২ দিন আগে
হত্যাকাণ্ডের পেছনে কী কারণ থাকতে পারে এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহতের স্বজনদের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবরে হাজারো মানুষ ওই বাড়িতে ভিড় জমায় এবং পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীদের কান
২ দিন আগে