বাড্ডায় বাসা থেকে দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

বাড়িওয়ালা আতিকুর রহমান বলেন, বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। এর মধ্যে নিহত সাইফুল ইসলাম (৩০) বাসাটির দারোয়ান ছিলেন। আর নিহত নারীর নাম শাকিলা। তিনি সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, সকালে স্থানীয় লোকজন মরদেহের পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পরে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী মামলা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে