বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে প্রত্যাহার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার দুপুর ১২টার দিকে বনানী থানার চেয়ারম্যানবাড়ী মোড় সংলগ্ন সড়ক অবরোধ করেন মাসুদ অ্যাপারেলস্ লিমিটেডের শ্রমিকরা। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে মাসুদ অ্যাপারেলস্ লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বনানী থানার চেয়ারম্যানবাড়ী মোড় সংলগ্ন সড়ক অবরোধ করেন তারা।

পরে পুলিশের আশ্বাসে প্রায় ৫০ মিনিট পর দুপুর ১২টা ৫০ মিনিটে শ্রমিকরা এই অবরোধ প্রত্যাহার করে নেন।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুম্মন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেন।

সড়ক অবরোধের কারণে ওই রুটে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। এতে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

তবে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করায় বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঘটনাস্থলে থাকা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের দাবির বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। পুলিশের ওপর আস্থা রেখে তারা সড়ক ছেড়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে