উখিয়ায় এপিবিএন ক্যাম্পের ওয়াশরুমে মিললো পুলিশ কর্মকর্তার লাশ

কক্সবাজার প্রতিনিধি
পুলিশ সদস্য রুবেল হোসেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি ক্যাম্পের ওয়াশরুম থেকে এক পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোরে উখিয়ার ইরানি পাহাড় ক্যাম্পের ওয়াশরুমের দরজা কেটে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রুবেল হোসেন (৩১) কক্সবাজারের ১৪ এপিবিএনের অধীনে ওই ক্যাম্পে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

এপিবিএন সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ক্যাম্পে রোল কলের সময় রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাঁকে খোঁজেন। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ ওয়াশরুমে গিয়ে দেখেন, দীর্ঘ সময় ধরে দরজা বন্ধ। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি ভেতরে উঁকি দিয়ে মেঝেতে একজনকে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

খবর পেয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন, উখিয়া থানার পুলিশ ও একজন চিকিৎসক ঘটনাস্থলে যান। পরে ওয়াশরুমের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১৪ এপিবিএনের অধিনায়ক সিরাজ আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক অথবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে রুবেল হোসেনের মৃত্যু হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, প্রাথমিকভাবে অসুস্থতার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৫ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২১ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে
Advertisement