খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে অভিযান চালিয়েছেন ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোনের সেনা সদস্যরা। অভিযানে একটি বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ একজনকে আটক করা হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীছড়ি-ফটিকছড়ি সীমান্তের গোপাল ঘাটিয়া ও নোয়াহাট এলাকায় পৃথক দুটি স্থানে এ অভিযান চালায় সেনাবিাহিনী। অভিযানে আটক ব্যক্তির নাম মো. বখতিয়ার উদ্দিন মঞ্জু।
নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, নোয়াহাট এলাকায় প্রথম অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫-৩০টি ধারালো ছুরি, চাপাতি, কুড়াল ও দা উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে গোপাল ঘাটিয়া এলাকায় দ্বিতীয় অভিযানে সশস্ত্র অবস্থায় একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, ১৯৯ রাউন্ড ২২ ক্যালিবারের গুলি, দুটি পাসপোর্ট, ১৩টি মোবাইল ফোন, রাইফেলের বাটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, আটক বখতিয়ারকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে