রাঙ্গামাটি প্রতিনিথি

সড়ক দিয়ে যানবাহন চলাচলের সময় হঠাৎ বনের ভেতর থেকে বেরিয়ে আসে একদল বন্য হাতি। এতে আতঙ্কিত হয়ে পড়েন চালক ও যাত্রীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বন বিভাগের সদস্যদের চেষ্টায় হাতিগুলো বনে ফিরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাঙ্গামাটির কাপ্তাই-রাঙ্গামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তিন ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে সড়কে চলাচলকারী যাত্রীরা হাতির পালটি দেখতে পান। পরে তারা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে খবর দেন। খবর পেয়ে সাড়ে পাঁচটার দিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনকর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
বন বিভাগের সদস্যরা প্রথমে আতশবাজি ফাটিয়ে হাতিগুলোকে বনের দিকে পাঠানোর চেষ্টা করেন। তবে তাতে কাজ হয়নি। পরে ফাঁকা গুলি ছোড়া ও গাড়ির হর্ন বাজিয়ে হাতিগুলোকে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হয়।
একপর্যায়ে রাত আটটার দিকে হাতির পালটি সড়ক ছেড়ে বনের ভেতরে চলে যায়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সন্ধ্যার পর কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বন্য হাতির আনাগোনা বেড়ে যেতে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে সন্ধ্যার পর এ পথে চলাচল না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে