বান্দরবানে সোমবারের হরতাল স্থগিত

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে পূর্বঘোষিত সোমবারের হরতালের কর্মসূচি রোববার স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ছবি: সংগৃহীত

আট দাবিতে বান্দরবানে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি স্থগিত করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে পূর্বঘোষিত এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

রোববার (১২ অক্টোবর) পরিণদের দপ্তর সম্পাদক মো. শাহজালাল রানা এ ঘোষণা দেন। এর ফলে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে হরতাল কর্মসূচি পালন করা হবে না।

শাহজালাল রানা বলেন, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা হরতাল কর্মসূচি স্থগিত করেছি। তবে ৩০ অক্টোবরের মধ্যে দাবি পূরণ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে গত ৯ অক্টোবর আট দফা দাবির বাস্তবায়নের দাবিতে বান্দরবানে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সোমবার সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক দেয়।

যে আট দফা দাবি আদায়ের জন্য হরতাল ঘোষণা করা হয় সেগুলো হলো—

  • ব্রিটিশ আমলে প্রণীত পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসনবিধি-১৯০০ সালের পার্বত্য রেগুলেশন অ্যাক্ট বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালু করতে হবে;
  • জমি বেচাকেনা, চাকরি ও শিক্ষাক্ষেত্রে রাজার সনদ ব্যবস্থা বাতিল করতে হবে;
  • অন্যান্য জেলার মতো রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জমি বেচাকেনা ও ভূমি ব্যবস্থাপনা চালু করতে হবে;
  • বাজার ফান্ড পুটের লিজ মেয়াদ ৯৯ বছরে উন্নীত করতে হবে এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করতে হবে;
  • উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থে পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্প কারখানা স্থাপন করতে হবে;
  • আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করা ২৪৬টি সেনা ক্যাম্প পুনরায় স্থাপন করতে হবে;
  • অবৈধ অস্ত্র উদ্ধার করে চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে; এবং
  • শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিতে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশসহ আহত ১২

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।

২০ ঘণ্টা আগে

পাহাড়ি ঢলে ডুবল গোমতীর চরাঞ্চল, সহস্রাধিক কৃষকের ফসলহানি

সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।

১ দিন আগে

ধলাই নদীর বাঁধ ভেঙে ভাসছে কমলগঞ্জ, পানিবন্দি ১৫ গ্রাম

রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর

১ দিন আগে

কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের

১ দিন আগে