ভাসমান জাহাজে ‘গুদাম’, রোজার পণ্যে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরে লাইটার জাহাজ। ছবি: সংগৃহীত

রমজান মাস সামনে রেখে নদী ও সমুদ্রে ভাসমান জাহাজকে ‘গুদাম’ বানিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরির তৎপতার অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে দুদক জানতে পেরেছে, স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বাড়তি সময় ধরে পণ্য বোঝাই করে লাইটার জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে দুদক।

সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দরে এ অভিযান চালায় দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি এনফোর্সমেন্ট টিম। টিম লিডার হিসেবে এতে নেতৃত্ব দেন সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন।

দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ এ অভিযানের তথ্য জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের কৃত্রিম সংকট তৈরি ও দাম বাড়ানোর অসৎ উদ্দেশ্যে আমদানিকারকরা ইচ্ছাকৃতভাবে লাইটার জাহাজ থেকে দীর্ঘদিন ধরে পণ্য খালাস না করে নদী ও সমুদ্রে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন বলে তাদের কাছে অভিযোগ আসে।

দুদকের টিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দপ্তরের বিভিন্ন নথিপত্র ঘেটে জানতে পারেন, স্বাভাবিক অবস্থায় একটি লাইটার জাহাজের যেখানে ১৫/২০ দিনের মধ্যে পণ্য খালাস করে পরবর্তী ট্রিপের জন্য প্রস্তুত হওয়ার কথা, এর বদলে দীর্ঘদিন ধরে পণ্যবোঝাই অবস্থায় নদী ও সাগরে ভাসছে বলে দুদক জানতে পেরেছে।

পণ্য পরিবহনে ব্যবহৃত লাইটার জাহাজের নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষেত্রে যে অস্পষ্টতা রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছে বিদ্যমান আইন ও বিধির আলোকে লিখিত জবাব চাওয়া হয়েছে।

দুদক জানায়, নৌ পরিবহন অধিদপ্তরের অনাপত্তি সনদ (এনওসি) ছাড়া কোনো লোকাল এজেন্ট বা পণ্যের এজেন্ট যেন বন্দরের মাধ্যমে পণ্য পরিবহনে যুক্ত থাকতে না পারে সে বিষয়ে গত ৯ সেপ্টেম্বর নৌ বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি দেন। ওই নির্দেশনার পরও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে এনওসি গ্রহণ করছেন না বলে দুদককে জানান নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক।

এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের ভূমিকা যাচাই করতে ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন), হারবার মাস্টার ও ডেপুটি কনজারভেটর দপ্তরের বক্তব্য নিয়েছে দুদক।

এ ছাড়া লাইটারেজ জাহাজের মাধ্যমে পণ্য পরিবহনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও তদারকিতে কী ধরনের আইন বা বিধি কার্যকর রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্পষ্ট ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

সব তথ্য বিশ্লেষণ শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে দ্রুত সময়ের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুদক।

এর আগে একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে ভাসমান জাহাজে কৌশলে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরির বিষয়টি। জানা যায়, রমজান সামনে রেখে ছয় বড় আমদানিকারকসহ একটি বড় সিন্ডিকেট প্রায় ১০ লাখ টনের বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে অন্তত ৬০০ লাইটার জাহাজ দেশের নদী ও সাগরে মাসের পর মাস ভাসিয়ে রেখেছে।

প্রতিবেদনগুলোর তথ্য বলছে, গম, ভুট্টা, ছোলা, ডাল, সয়াবিন ও চিনির মতো খাদ্যপণ্য জাহাজ থেকে খালাস না করে লাইটার জাহাজেই রেখে দেওয়া হচ্ছে। এতে একদিকে বড় জাহাজ থেকে পণ্য খালাস করার জন্য লাইটার জাহাজের সংকট তৈরি হয়েছে, অন্যদিকে বাজারে পণ্যের ঘাটতি তৈরি হয়েছে, যা রোজা শুরুর আগে পণ্যমূল্য বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় পণ্য খালাস না করে জাহাজেই রেখে দিয়ে ওই জাহাজকে ‘গুদাম’ হিসেবে ব্যবহার করে পণ্যের সংকট তৈরির এ অভিযোগ নতুন নয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি সার্কুলারও জারি করে।

সার্কুলারে বলা হয়— বাজারে যেন ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি না হয় এবং সরবরাহ স্বাভাবিক থাকে, সে জন্য চট্টগ্রাম বন্দর থেকে খাদ্যপণ্যবোঝাই লাইটার জাহাজকে বন্দরের বহির্নোঙরে পণ্য বোঝাইয়ের পর ৭২ ঘণ্টার মধ্যে বহির্নোঙর ত্যাগ করতে হবে।

ওই সার্কুলারের পরও লাইটার জাহাজকে নিয়মের চেয়ে বেশি সময় ধরে সাগরে ভাসিয়ে রেখে ‘গুদাম’ হিসেবে ব্যবহারের অভিযোগ বন্ধ হয়নি। এসব অভিযোগে গত বছরের ৩০ সেপ্টেম্বরও লাইটার জাহাজে আমদানি পণ্যের অবৈধ মজুত ঠেকাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড।

মাস চারেক আগের যৌথ ওই অভিযানে পাঁচটি জাহাজকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে যৌথ দল বেশ কয়েকটি লাইটার জাহাজ পরিদর্শন করে। ওই সময় ছয়টি লাইটার জাহাজকে ৭ হাজার টন গম নিয়ে ১৫ দিন ধরে অবস্থান করতে দেখা যায়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৬ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৬ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৭ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement