ক্যাম্পাসের পাশের জঙ্গলে পড়ে ছিল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ২১
অপ্রতীম। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ক্যাম্পাসের কাছের লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ‘দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতীমের লাশ পাওয়া গেছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার তদন্ত হচ্ছে।’

অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গতকাল শুক্রবার বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল সে। এরপর আর বাড়িতে ফেরেনি।

ছেলেকে খুঁজে না পেয়ে শুক্রবার রাতেই অপ্রতীমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে ছেলের নিখোঁজের বিষয়টি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন ড. নাহিদা বেগম। সেখানে তিনি লেখেন, ‘আমার ছেলেকে আমি বিকেল ৩টা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতীম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় ছবিতে দেওয়া পাঞ্জাবিটি তার পরনে ছিল।’

ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি— আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’

অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও স্বজনদের মধ্যে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা পরিবার ও স্বজনরা।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিস্কুট দেওয়ার কথা বলে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

শিশুটির চিৎকার শুনে বা বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

২১ ঘণ্টা আগে

কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, ৪ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন কৃষি কর্মকর্তা

স্থানীয়রা জানান, গাবতলা বাজারে অবস্থিত সার ডিলার পয়েন্ট ‘ভাই ভাই মেশিনারীজে’ সকাল ৮টা থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। তবে ডিলার ভোরেই সার বিতরণ শুরু করেন এবং সকাল ৮টার আগেই বরাদ্দ করা সার শেষ হয়ে যায়।

১ দিন আগে

ডিএমপির এক দিনের অভিযানে গ্রেপ্তার ৫৬৪

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে এক দিনে ৫৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

১ দিন আগে

ত্রিশালে বাসের ধাক্কায় মাহিন্দ্রা-সিএনজির ২ যাত্রী নিহত

ময়মনসিংহের ত্রিশালে ইউনাইটেড পরিবহনের বাসের ধাক্কায় মাহিন্দ্রা ও সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। দুর্ঘটনার পর বাসটি প্যাসিফিক আইডিয়াল হাই স্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

১ দিন আগে
Advertisement