কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে একটি পাথরবোঝাই লাইটার ডুবে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি বে হারবার-২ এটি চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। সংঘর্ষের পর জাহাজটি নদীতে ডুবে যায়। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে মোট কতজন আরোহী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে জানান, কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কোস্ট গার্ড অভিযান শুরু করেছে। প্রথমে আটজনকে জীবিত উদ্ধার করা হয়। পরে আরও চারজনকে উদ্ধার করা হয়েছে।
সকাল ১০টা পর্যন্ত উদ্ধার অভিযানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কোস্ট গার্ডের এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া এমভি বে হারবার-২ বে হারবার লিমিটেডের মালিকানাধীন একটি লাইটার জাহাজ। বন্দরের সচিব মো. নাছির উদ্দিন বলেন, দুর্ঘটনা ঘটলেও বন্দরের নৌ চ্যানেল নিরাপদ রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক আছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৫ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে