চট্টগ্রাম ব্যুরো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে চট্টগ্রাম মহানগরে। এ ঘটনায় ১৬ জনকে আটকের তথ্য দিয়েছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরীর বন্দর থানার ঈশানমিস্ত্রি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত এসআই আবু সাঈদ রানা নগরীর বন্দর থানায় কর্মরত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
নগর পুলিশের উপকমিশনার (বন্দর) আমিরুল ইসলাম জানান, গভীর রাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একদল নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। দলটির কার্যক্রম স্থগিত থাকায় খবর পেয়ে বন্দর থানা থেকে পুলিশের একটি দল সেখানে যায়।
উপকমিশনার বলেন, কয়েটি দলে ভাগ হয়ে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালাচ্ছিল। এ সময় একজন পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
এ ঘটনার পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে রাতে অভিযান শুরু করে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ১৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।
৬ ঘণ্টা আগে
ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৭ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৭ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে