সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমাম মো. আমির হোসেনের (৪৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার ঘোড়ামারা এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে মরদেহ উদ্ধারের পর সীতাকুণ্ড থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করছি। তবে এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব না।’
মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হলেও তদন্তের স্বার্থে এখনই ওই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম। চিরকুটটি যাচাই করে দেখছে পুলিশ।
নিহত আমিরের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তার দুটি সন্তান রয়েছে। ১৩ বছর ধরে তিনি মসজিদটির ইমামের দায়িত্বে ছিলেন, থাকতেন মসজিদের দোতলায় একটি কক্ষে।
স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আসরের নামাজে আমির হোসেন ইমামতি করলেও মাগরিবের নামাজের সময় মসজিদে তালা দেওয়া ছিল। পরে রাতেও তালা দেখে দোতলায় ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ইমামকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
সীতাকুণ্ড থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা গিয়ে মসজিদের ভিতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পাগড়ি দিয়ে তার গলায় ফাঁস দেওয়া অবস্থায় পেয়েছি আমরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে