ঈদের রাতে বাস-লেগুনা মুখোমুখি, প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় একটি লেগুনার সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ক্রসিংয়ের তালতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি ছিল ঈগল পরিবহনের।

স্থানীয়রা জানান, ঈগল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে উলটো পথে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল একটি লেগুনা। মুখোমুখি সংঘর্ষ হলে দুটি যানবাহনই দুমড়েমুচড়ে যায়। এ সময় লেগুনায় থাকা যাত্রীদের অধিকাংশ গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

কর্ণফুলী ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, হাসপাতালে আনার পর তিনজনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ২০ জন চিকিৎসাধীন। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

১ দিন আগে

শিশুসহ ৪ জনকে সরিয়ে নেওয়া হয়েছে রৌমারী সীমান্ত থেকে

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।

২ দিন আগে

সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ‘জুলাই যোদ্ধা’, গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।

২ দিন আগে

নেত্রকোনায় ২ উপজেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

২ দিন আগে