চট্টগ্রামে চাঁদা দাবি করে অফিসে হামলা, ৩৫ লাখ টাকা লুট

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০২: ২৯
সিসি ক্যামেরার ফুটেজে ডিডিএন অফিসে হামলা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চাঁদা দাবির পর একটি ব্যবসায় প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেখান থেকে কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকার পাশাপাশি অফিসে থাকা ল্যাপটপ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সংশ্লিষ্টদের ধারণা, এ হামলার পেছনে রয়েছেন ক্যাডার বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীরা। সম্প্রতি ইমন মোবাইল ফোনে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। হুমকি দিয়েছিলেন, চাঁদা না দিলে ব্যবসা গুটিয়ে দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার অ্যাকসেস রোডে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেটের (ডিডিএন) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির অবস্থান চকবাজার থানা থেকে সামান্য দূরে।

প্রত্যক্ষদর্শী ও ডিডিএনের কর্মকর্তারা জানান, দুপুরে মাস্ক পরিহিত ১৫-২০ জনের একটি দল অস্ত্র নিয়ে ডিডিএন কার্যালয়ে ঢুকে পড়ে। তারা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। পরে কর্মচারীদের বেতনের জন্য অফিসে রাখা নগদ ৩৫ লাখ টাকা নিয়ে যায়।

ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির বলেন, হঠাৎ ১৫-২০ জন অস্ত্রধারী আমাদের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। তারা অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। অফিসের সব কম্পিউটার ভেঙে ফেলে।

হামলার আগে ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মানুনকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার একটি কল রেকর্ড পাওয়া গেছে। ওই কল রেকর্ডে এক ব্যক্তি নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দেন। তিনি আদিলকে বলেন, ‘আমি আপনাকে দুই দিনের সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলবেন। এখন আমাদের ছেলেরা ব্যবসা করবে। ব্যবসা করতে হলে আমাদের সঙ্গে সমন্বয় করে করতে হবে, না হলে ব্যবসা করবেন না। ১৭ বছর অনেক ব্যবসা করেছেন।’

কল রেকর্ডে ইমনকে বলতে শোনা যায়, ইমনকে না চিনলে পুলিশ কমিশনারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। বলবেন, সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমন কল দিয়েছে। চট্টগ্রাম শহরের সবাই তাদের সঙ্গে সমন্বয় করে ব্যবসা করছে বলেও ফোনে বলছিলেন ইমন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় কারা জড়িত, তা বের করতে কাজ চলছে। মোবাইল ফোনে হুমকির কথাও শুনেছি। সেগুলোও তদন্তের সময় বিবেচনায় নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। শেখ হাসিনা যে ভাষায় কথা বলত, এরাও ওই ভাষায় কথা বলতেছে। করতে দেবো না, চলতে দেবো না, শেষ করতে দেবো না— এইসব বলতে শুরু করেছে না?

১ দিন আগে

‘আবার গোপালী দিয়ে ভরে গেছে’— নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রসঙ্গে এমপি

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে তিনি এ তালিকা চান।

১ দিন আগে

যশোরে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার

শনিবার (৮ আগস্ট) রাতে উপজেলার খলশী গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ঘটনাটি সন্দেহজনক; ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।

১ দিন আগে

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ৩

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলমান থাকায় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

১ দিন আগে