খাগড়াছড়িতে উৎসবের আমেজ: ত্রিপুরাদের বৈসু শুরু, চাকমাদের মূল বিজু

খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ১৭: ৫৬
ত্রিপুরা পরিবারের নারীরা দেবী গঙ্গার উদ্দেশে ফুল ও হাতে বোনা নতুন কাপড় পানিতে ভাসিয়ে বৈসু উদযাপন করেন। ছবি: রাজনীতি ডটকম

খাগড়াছড়িতে শুরু হয়েছে ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসু। একই সঙ্গে চলছে চাকমা জনগোষ্ঠীর বিজু উৎসবের দ্বিতীয় দিন, অর্থাৎ মূল বিজু। দিনভর চাকমা পরিবারগুলোতে অতিথি আপ্যায়ন, আত্মীয়স্বজনের বাড়িতে ঘুরে বেড়ানো এবং ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো জেলায়।

রীতি অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) সকালে ত্রিপুরা নারীরা দেবী গঙ্গার উদ্দেশে ফুল ও হাতে বোনা নতুন কাপড় পানিতে ভাসিয়ে বৈসু উদযাপন করেন। এর মধ্য দিয়ে পুরোনো বছরের দুঃখ-গ্লানি বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের প্রস্তুতি নেওয়া হয়। ত্রিপুরা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখে এই আয়োজন করা হয়। বৈসু উৎসব চলবে টানা তিন দিন।

অন্যদিকে চাকমা সম্প্রদায়ের মূল বিজু উপলক্ষ্যে আজ ঘরে ঘরে চলছে অতিথি আপ্যায়ন। বিশেষ আকর্ষণ হিসেবে প্রায় ৩০ ধরনের সবজি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী পাঁজন পরিবেশন করা হচ্ছে। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা একে অন্যের বাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, শুভেচ্ছা বিনিময় করছেন।

ঐতিহ্যবাহী রিনাই-রিসা পোশাকে সজ্জিত হয়ে ত্রিপুরা নারীরা বন থেকে সংগ্রহ করা নানা ফুল দিয়ে দেবী গঙ্গার পূজা করেন। ছবি: রাজনীতি ডটকম
ঐতিহ্যবাহী রিনাই-রিসা পোশাকে সজ্জিত হয়ে ত্রিপুরা নারীরা বন থেকে সংগ্রহ করা নানা ফুল দিয়ে দেবী গঙ্গার পূজা করেন। ছবি: রাজনীতি ডটকম

এদিকে মারমা জনগোষ্ঠী আগামীকাল থেকে তাদের প্রধান উৎসব সাংগ্রাই পালন করবে। এ উপলক্ষ্যে নতুন বছরকে স্বাগত জানিয়ে আজ খাগড়াছড়ি শহরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।

সোমবার সকালে জেলা সদরের পল্টনজয়পাড়া এলাকায় ত্রিপুরাদের বৈসু উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির উপদেষ্টা জাকিয়া জান্নাত বিথি। উদযাপন কমিটির আহ্বায়ক কমল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার।

চৈত্রের ভোরের প্রথম আলোয় নদীর তীরে দেবী গঙ্গার উদ্দেশে ফুল দিয়ে পূজার জন্য জড়ো হন ত্রিপুরা নারীরা। ঐতিহ্যবাহী রিনাই-রিসা পোশাকে সজ্জিত হয়ে তারা বন থেকে সংগ্রহ করা মাধবীলতা, অলকানন্দা, জবাসহ নানা ফুল দিয়ে পূজা করেন। পাশাপাশি নিজেদের হাতে বোনা ছোট কাপড়ও পানিতে ভাসিয়ে দেন। তাদের বিশ্বাস, এর মাধ্যমে নতুন বছরে তাঁত বুননে আরও দক্ষতা ও সমৃদ্ধি আসে।

খাগড়াছড়িতে বৈসু উদযাপনে মেতেছে ত্রিপুরা জনগোষ্ঠী। ছবি: রাজনীতি ডটকম
খাগড়াছড়িতে বৈসু উদযাপনে মেতেছে ত্রিপুরা জনগোষ্ঠী। ছবি: রাজনীতি ডটকম

উৎসবে অংশ নেওয়া ত্রিপুরা নারীরা জানান, প্রতি বছরের মতো এবারও ফুল ভাসানোর এই আয়োজনে অংশ নিতে পেরে তারা আনন্দিত। বর্ণিল এ উৎসব দেখতে পর্যটকরাও ভিড় করেছেন খাগড়াছড়িতে।

উদযাপন কমিটির আহ্বায়ক কমল ত্রিপুরা বলেন, ‘মূলত নারীদের অংশগ্রহণে নতুন বছর বরণের এই উৎসব অনুষ্ঠিত হয়। ফুলের সঙ্গে হাতে বোনা কাপড় ভাসানোর মধ্য দিয়ে তাঁতশিল্পে দক্ষতা বৃদ্ধির প্রার্থনা করা হয়।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement