কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে কাছাকাছি সময়ে দুটি ট্রেনের মধ্যে একটির ইঞ্জিন বিকল ও একটির বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চট্টগ্রাম। ফলে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২৪ জুন) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটের মধ্যবর্তী হাসানপুর স্টেশন এলাকায় পৃথক এ দুই দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন অতিক্রম করে নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনের অদূরে ঢাকার দিকে ছুটতে থাকা সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ট্রেননি আপলাইনে আটকা পড়ে।
আরেক দুর্ঘটনার খবর দিয়ে স্টেশন মাস্টার জানান, সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের খবর পেয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ডাউন লাইন দিয়ে চৌদ্দগ্রামের গুণবতী স্টেশন অতিক্রম করে। ট্রেনটি হাসানপুরের দিকে যাওয়ার সময় মাঝপথে চারটি বগি লাইনচ্যুত হয়। ফলে কুমিল্লার ওই স্থানে ঢাকা-চট্টগ্রাম রেলপথের দুই লাইনই বন্ধ হয়ে যায়।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রেন দুটিকে উদ্ধার করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওনা হয়েছে।

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।
৬ ঘণ্টা আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৬ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
১ দিন আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে