গাঁজা জব্দের পর বিক্রির অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে, দাউদকান্দির ওসি প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৩: ২৭
কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারী। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লার পুলিশ সুপার আসাদুজ্জামানের সই করা এক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, দাউদকান্দি মডেল থানার দুই উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে জব্দ করা প্রায় ১৬০ কেজি গাঁজা বিক্রির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় ওসি আবদুল বারীকে দাউদকান্দি থানা থেকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ওসি আবদুল বারী। তিনি বলেন, একটি পত্রিকায় প্রকাশিত 'মিথ্যা' প্রতিবেদনের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।

ওসি দাবি করেন, ব্যক্তিগত বিদ্বেষের কারণে তার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। তার ভাষ্য, দাউদকান্দি মডেল থানায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, "অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে চাকরি ছেড়ে দেবো। কিন্তু মিথ্যা অপবাদ নিয়ে কর্মস্থল ছাড়ছি না।"

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মিঠামইনে স্কুলছাত্রী নিখোঁজ— পরিবারের দাবি হত্যা, আটক ১

কিশোরগঞ্জের মিঠামইনে এক স্কুলছাত্রী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার পরিবার হত্যার আশঙ্কা প্রকাশ করেছে। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হৃদয় নামে এক অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা যায়নি।

২১ ঘণ্টা আগে

কর্ণফুলীতে পাথরবোঝাই জাহাজ ডুবি, উদ্ধার ১২ জন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি লাইটার জাহাজের সংঘর্ষে একটি পাথরবোঝাই লাইটার ডুবে গেছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর মোহনায় চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলের ২ ও ৩ নম্বর বয়ার মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

১ দিন আগে

হাসপাতালের দাবিতে ১০ম দিনের মতো সড়কে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এ আন্দোলনের দশম দিনের কর্মসূচি হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

২ দিন আগে

রোসাটমের প্রতিযোগিতায় জিতে উত্তর মেরু অভিযানে যাচ্ছে বাংলাদেশের প্রত্যয়

বাংলাদেশসহ ২২টি দেশের ১৪ থেকে ১৬ বছর বয়সী প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে এ সম্মানজনক সুযোগ অর্জন করেন প্রত্যয়। তিন ধাপে আয়োজিত প্রতিযোগিতায় ছিল পারমাণবিক শক্তি, আর্কটিক অনুসন্ধান ও উদীয়মান প্রযুক্তি বিষয়ে বিজ্ঞান কুইজ, বিশেষজ্ঞদের পরিচালনায় শিক্ষামূলক ওয়েবিনার এবং ‘কীভাবে পারমাণব

২ দিন আগে