চট্টগ্রামে চাঁদা দাবি করে অফিসে হামলার ঘটনায় ৮ জন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি
অফিসে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ইন্টারনেট সেবার এক কোম্পানির অফিসে হামলার দুই দিনের মাথায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে তাদের গ্রেপ্তারের তথ্য দিয়েছে নগর পুলিশ। তবে হামলা-ভাঙচুরের ভিডিওতে তাদের দেখা গেছে কি না, সেটি এখনো নিশ্চিত হতে পারেনি।

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের কথা জানিয়েছেন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফয়সাল আহম্মেদ। তিনি বলেন, ‘লোকাল সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে তাদের ধরা হয়েছে। তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না, সেটি তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. ইউনুস (৪১), ইমরান হোসেন চ্যাং (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) ও আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)। পুলিশ বলছে, ইউনুসের বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি ও মানবপাচারসহ পাঁচটি এবং ইমরানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারিসহ ১২টি মামলা আছে।

গ্রেপ্তারকৃতদের হামলা-ভাঙচুরের ভিডিওতে দেখা গেছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারকৃতদের হামলা-ভাঙচুরের ভিডিওতে দেখা গেছে কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। ছবি: সংগৃহীত

এর আগে চাঁদা দাবির পর গত সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার অ্যাকসেস রোডে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ডিজিটাল ডটনেটের (ডিডিএন) কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির অবস্থান চকবাজার থানা থেকে সামান্য দূরে। হামলাকারীরা প্রতিষ্ঠানটির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেখান থেকে কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকার পাশাপাশি অফিসে থাকা ল্যাপটপ লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।

সংশ্লিষ্টদের ধারণা, এ হামলার পেছনে রয়েছেন ক্যাডার বড় সাজ্জাদের অনুসারী ডেভিড ইমনের সহযোগীরা। সম্প্রতি ইমন মোবাইল ফোনে ডিডিএনের স্বত্বাধিকারীর কাছে এককালীন দুই কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। হুমকি দিয়েছিলেন, চাঁদা না দিলে ব্যবসা গুটিয়ে দেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও ডিডিএনের কর্মকর্তারা সোমবার জানান, সেদিন দুপুরে মাস্ক পরিহিত ১৫-২০ জনের একটি দল অস্ত্র নিয়ে ডিডিএন কার্যালয়ে ঢুকে পড়ে। তারা অফিসের কম্পিউটার, কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ফোন ও বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে। পরে কর্মচারীদের বেতনের জন্য অফিসে রাখা নগদ ৩৫ লাখ টাকা নিয়ে যায়।

ডিডিএনের পরিচালক রিদোয়ানুল কবির বলেন, হঠাৎ ১৫-২০ জন অস্ত্রধারী আমাদের অফিসে ঢুকে তাণ্ডব চালায়। তারা অফিসে ব্যাপক ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। অফিসের সব কম্পিউটার ভেঙে ফেলে।

হামলার আগে ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মানুনকে মোবাইল ফোনে হুমকি দেওয়ার একটি কল রেকর্ড পাওয়া গেছে। ওই কল রেকর্ডে এক ব্যক্তি নিজেকে ‘ডেভিড ইমন’ পরিচয় দেন। তিনি আদিলকে বলেন, ‘আমি আপনাকে দুই দিনের সময় দিচ্ছি। এর মধ্যে ব্যবসা গুটিয়ে ফেলবেন। এখন আমাদের ছেলেরা ব্যবসা করবে। ব্যবসা করতে হলে আমাদের সঙ্গে সমন্বয় করে করতে হবে, না হলে ব্যবসা করবেন না। ১৭ বছর অনেক ব্যবসা করেছেন।’

কল রেকর্ডে ইমনকে বলতে শোনা যায়, ইমনকে না চিনলে পুলিশ কমিশনারের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। বলবেন, সাজ্জাদ গ্রুপের ডেভিড ইমন কল দিয়েছে। চট্টগ্রাম শহরের সবাই তাদের সঙ্গে সমন্বয় করে ব্যবসা করছে বলেও ফোনে বলছিলেন ইমন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন সোমবার বলেছিলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় কারা জড়িত, তা বের করতে কাজ চলছে। মোবাইল ফোনে হুমকির কথাও শুনেছি। সেগুলোও তদন্তের সময় বিবেচনায় নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে